৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’

প্রতিদিনের ডেস্ক:
ভাজা মসলার কড়া ঘ্রাণ আর নরম মাটনের দারুণ সমন্বয়ে তৈরি ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’। খুবই মজাদার এই মাটন টিক্কা মাসালা ফ্রাই একবার খেলে আগের খাওয়া মাটনের স্বাদও ভুলে যেতে পারেন। এই পদটি গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে।এই রেসিপির প্রধান উপকরণ হাড়ছাড়া মাটন। মাঝারি আকারে কাটা ৭৫০ গ্রাম মাংস নিয়ে তাতে আধা চা-চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং সামান্য পানি দিয়ে অল্প আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট সেদ্ধ করে নিতে হবে। মাংস প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে হাই হিটে অবশিষ্ট পানি শুকিয়ে নিতে হবে।পানি শুকিয়ে গেলে মাংসে এক কাপ তেল দিয়ে হাই হিটে ভাজতে হবে। মাংসে সোনালি রং আসতে শুরু করলে আঁচ কমিয়ে এতে তিন চা-চামচ রসুন কুচি ও দুই চা-চামচ আদা কুচি দিতে হবে। এরপর কম ঝালের বড় আকারের ৭ থেকে ৮টি কাঁচামরিচ সামান্য চিরে দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে ভাজতে হবে।মরিচ একটু নরম হয়ে এলে এতে দুই চা-চামচ করে ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, এক চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, এক চা-চামচ গোলমরিচের গুঁড়া, এক চা-চামচ রেডিমিক্স টিক্কা মসলা (ঐচ্ছিক) এবং এক চা-চামচ গরম মসলা যোগ করতে হবে। এরপর হালকা হাতে নেড়ে সব মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে।সবশেষে এক মুঠো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে আরও অল্প সময় ভেজে নামিয়ে নিন। পরিবেশনের সময় ওপর থেকে আরও কিছু ধনিয়া পাতা ছড়িয়ে গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাটন টিক্কা মাসালা ফ্রাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়