১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

`ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত’

প্রতিদিনের ডেস্ক
ভারতে প্রথম কোনো সরকারি সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথমদিনেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় দিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে একটি ‘দৃঢ় ভিত্তির’ ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ রুবিও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যকার ব্যক্তিগত রসায়ন ও বোঝাপড়া অত্যন্ত গভীর, যা দুই দেশের সম্পর্কের মূল চালিকাশক্তি।’
রুবিওর চার দিনের ভারত সফরটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে ভারত-মার্কিন বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারির অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শীর্ষ মার্কিন কূটনীতিক নয়াদিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়