১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতের কর্মসংস্থানে ইরান যুদ্ধের হানা, বাড়ছে বেকারত্ব

প্রতিদিনের ডেস্ক
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এবার এর নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের কর্মসংস্থানে। দেশটির বিভিন্ন খাতে দিন দিন কমছে কাজের সুযোগ, আবার কোথাও কোথাও চলছে শ্রমিক ছাঁটাই। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারের চরম অস্থিতিশীলতার মধ্যে বাড়ছে দেশটির বেকারত্বের হার। একই সঙ্গে ভাটা পড়ছে দেশটির রেমিট্যান্স প্রবাহেও। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরান যুদ্ধের জেরে বড় ধাক্কা লেগেছে ভারতীয় শ্রমবাজারে। এতে থমকে গেছে কর্মসংস্থান ব্যবস্থার অগ্রগতিও। যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে এরইমধ্যে দেশে ফিরেছেন ১৩ লাখ প্রবাসী শ্রমিক। অন্যদিকে সরবরাহ ব্যবস্থায় ভাটা পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে কমে যাচ্ছে ভারতীয় পণ্যের চাহিদা।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, কাঁচা চামড়া, তৈরি পোশাকখাতে বৈশ্বিক চাহিদা ভারতের নতুন প্রজন্মকে ভালো আয়ের সুযোগ ও সম্ভাবনা দুটোই দিয়ে আসছে। কিন্তু সম্ভাবনাময় এই অর্থনীতিতে সজোরে আঘাত হেনেছে ইরান যুদ্ধ। সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যারা দেশে এসেছিলেন, এখন আর তারা ফেরত যেতে পারছেন না। যার প্রভাব পড়েছে দেশটির রেমিট্যান্স খাতে। এ ছাড়া দেশটির মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশের বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর নির্ভরশীল। কাজ করছেন বা কাজের সন্ধানে আছেন এমন জনগোষ্ঠীর সংখ্যা ৬২ কোটিরও বেশি। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের শিল্প নগরী কানপুরের অধিকাংশ চামড়া শিল্প কারখানায় লোকবল কমানো হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়