১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পশ্চিমবঙ্গের দুই হোল্ডিং সেন্টারে বন্দি ১২ ‘বাংলাদেশি’

প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষনার ২৪ ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে ১২ ‘বাংলাদেশি’কে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে।সোমবার (২৫ মে ) মালদহের ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। আটককৃতদের গাজোল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ৯ ‘বাংলাদেশি’র মধ্যে ৩ মহিলা ও ৬ শিশু রয়েছে।এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদে সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটকের খবর পাওয়া। আটককৃতদের লালগোলার পদ্মাভবনের তিনতলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে বিস্তারিত পরিচয় বা অন্য কোনও তথ্য এখনো পাওয়া যায়নি। মালদহের হোল্ডিং সেন্টারে নয় জনের থাকার খবরে এখনো পর্যন্ত মোট ১২ জন সন্দেহভাজন ‘বাংলাদেশি’কে আটক করা হল।জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন। ধীরে ধীরে তাঁদের ডিপোর্টে করার ব্যবস্থা করা হবে।
অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলায় এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পরেই রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ জারি হলো। অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সেন্টারগুলোতে রাখা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়