প্রতিদিনের ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তিটি এখনই চূড়ান্ত হচ্ছে না বলে সাফ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সোমবার (২৫ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তির বিষয়ে এক বক্তব্যের পরেই এই মন্তব্য করেন তিনি।বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বাগাই জানিয়েছেন, আলোচনায় বেশ কিছু জায়গায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি সই হতে আরো সময় লাগবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সমঝোতা স্মারকে ৬০ দিন যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো আলোচনার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
সেই সঙ্গে তিনি আবার এই ব্যাপারে আলোচকদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশও দেন।এদিকে আজ ভারতের দিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমরা ভেবেছিলাম চুক্তির বিষয়ে গত রাতে হয়তো কোনো খবর পাব। সম্ভবত আজ হতে পারে।’তবে বিষয়টি নিয়ে বেশি ভাবার দরকার নেই বলে সতর্ক করে রুবিও বলেন, ‘ইরান থেকে সাড়া পেতে কিছুটা সময় লাগে।

