৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

প্রতিদিনের ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে প্রথম রাউন্ডের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ হারিয়ে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলেছে স্কটিশরা। ২৮তম মিনিটে ম্যাকগিনের শট দুইবার ডিফ্লেক্ট হয়ে হাইতির জালে ঢোকে। এর আগে স্কট ম্যাকটমিনের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। হাইতি মাঝে মধ্যে গতিতে স্কটিশ রক্ষণকে চাপে ফেলেছে। তবে শেষ মুহূর্তে সমতাসূচক গোলের দেখা পায়নি ক্যারিবিয়ান দলটি। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড। একই দিনে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের থ্রু বল থেকে ইসমাইল সাইবারি দ্রুত পাল্টা আক্রমণে গোল করে মরক্কোকে এগিয়ে দেন। ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বাঁ দিক থেকে কেটে ঢুকে ডান পায়ে কার্লিং শটে টপ কর্নারে বল পাঠিয়ে সমতা ফেরান। পরবর্তী ম্যাচে ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। একই দিনে মাঠে নামবে ব্রাজিল ও হাইতি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়