১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একটি প্লেন দুর্ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও এক পাইলট নিহত হয়েছেন।বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্রের মতে, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা প্লেন স্থানীয় সময় রোববার ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে।ওই মুখপাত্র বিবিসিকে জানান, উড্ডয়নের পর প্লেনটি তীব্রভাবে বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। তিনি বলেন, প্লেনে থাকা ১২ জনই মারা গেছেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, প্লেনটি প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের এবং এটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।এফএএ বলেছে, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক পরিষেবা চালু ছিল না। এক মুখপাত্র ব্যাখ্যা করেছেন যে, প্লেনটি যে ধরনের আকাশসীমায় উড়ছিল সেটার সঙ্গে যোগাযোগে থাকার প্রয়োজন ছিল না।
বাটলার শহরটি কানসাস সিটি মেট্রোপলিটন এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। এফএএ জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

টিটিএন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়