শরণখোলা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শামীম হাসান সুজন, শরণখোলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ এস এম শরিফুল ইসলাম মেডিকেল কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ফরিদা আহাম্মেদ সহ সাংবাদিক, শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ । শরণখোলা উপজেলায় মোট ৯৭ টি কেন্দ্রের মধ্যে ১ স্থায়ী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯৬ টি অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। নির্ধারিত দিনে কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরের দিন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খাওয়ানো যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ এর সহযোগিতায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের একটি লাল রঙের উচ্চ মাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস জানিয়েছেন শরণখোলা উপজেলায় ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্ত ১ হাজার ৭০ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৪০০ জন শিশু সহ মোট ১৬ হাজার ৭০ জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়