নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাতে রাকিব (৩০) নামে এক রিকশাযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি জানান, ভোরে রিকশাযোগে দড়াটানা থেকে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত রাকিব বলেছেন, সুস্থ হয়ে থানায় অভিযোগ করব।
