৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফলদাতা শনি, গ্রহপিতা রবি ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সফলতার সূর্য ফোকাস মারবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অযাচিত ব্যয় বাড়তে পারে। বন্ধুত্বে ফাটল ধরতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্য বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে যাবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
প্রতিযোগিতায় জয়ী হবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগম থাকবে। নতুন আসবাবের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শুত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দৈন্যতা কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখ শান্তি ঐক্য বজায় থাকবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়