৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুই মাসে আইফোনের বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

প্রতিদিনের ডেস্ক॥
চলতি বছর এপ্রিল ও মে মাসে আইফোন বিক্রি আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। দুই মাসে অ্যাপলের এ বিক্রয় প্রবৃদ্ধির হার কভিড পরবর্তী সময়ে সর্বোচ্চ। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুয়ায়ী, অ্যাপলের বিক্রি বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কোম্পানি দুটির প্রধান বাজার—যুক্তরাষ্ট্র ও চীন। তিন বছর ধরে পতনের পর বিক্রির কম মৌসুমে অর্থাৎ এপ্রিল ও মে মাসে এবার দুই দেশই আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি দেখেছে। এদিকে চীনে হুয়াওয়েসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কঠিন প্রতিযোগিতা করে মে মাসে সর্বাধিক বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থানে ফিরেছে আইফোন। ২০১৯ সালের পর দেশটির বাজারে শীর্ষ অবস্থানে ছিল মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। কিন্তু গত কয়েক বছরে হুয়াওয়ে ও শাওমির মতো ব্র্যান্ডের চাহিদা বাড়ায় দেশটিতে আইফোন বিক্রি কমতে থাকে।
জাপান, ভারত ও মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্বিগুণ অংকের (ডাবল ডিজিট) বিক্রি বাড়ার হার যুক্তরাষ্ট্র ও চীনে অ্যাপলের শক্তিশালী পারফরম্যান্সকে আরো জোরালো করেছে।
বিশ্লেষক ইভান লাম জানান, এখনো দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আইফোন বিক্রির ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও চীনের বাজারের ওপরেই।তিনি বলেন, ‘আমরা এখন জুনের তথ্য দেখে দুটি প্রশ্ন তুলছি, যুক্তরাষ্ট্রে গ্রাহকরা কি শুল্কের আশঙ্কায় আগেভাগে বেশি আইফোন কিনছে? আর চীনে সরকারি ভর্তুকি ও আকর্ষণীয় অফারগুলো আইফোন বিক্রি আরো বাড়াতে সাহায্য করবে কিনা?’
এ দুই প্রবণতাই এখন বৈশ্বিক আইফোনের চাহিদা বাড়াতে সহায়ক হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়