১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে শোভাযাত্রা

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ
শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ জযত এই স্লোগানকে সামনে রেখে শ্রী শ্রী কৃষ্ণের জন্ম জয়ন্তী উৎসব ২০২৫ উদযাপন তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে মানবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বাইর হয় ও পরে ভগবত গীতা নাম সংকীর্তন পরিবেশন করা হয়। শুক্রবার ১৫ আগস্ট সকাল দশটায় কালিগঞ্জ উপজেলার আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠ থেকে মঠের আহ্বায়ক ভক্তি বৈভব ত্রিদন্ডীস্বামী কেশব মহারাজ এর নেতৃত্বে উলুধ্বনি শঙ্খধ্বনি ঢোল করতাল বাজিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরে শ্রী শ্রী কৃষ্ণের জন্ম উৎসবের ধর্মীয় শোভাযাত্রায় আমিয়ান রসিক আনন্দ গৌড়ীয় মঠের সকল ভক্ত বৃন্দ ও সনাতনীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পরে মঠে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে বক্তব্য প্রদান করেন আমিয়ান রসিক আনন্দ গৌড়ীয় মঠের আহ্বায়ক ভক্তি বৈভব ত্রিদন্ডীস্বামী কেশব মহারাজ মাস্টার দেবেন্দ্র প্রভু সহ অন্যান্য ধর্মীয় আলোচক । শ্রী শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৫ আগস্ট শোভাযাত্রা ১৬ আগস্ট শনিবার ভোর থেকে মঙ্গলারাত্রি স্তবক পাঠ, ভগবানের বন্দনা ও উষা কীর্তন দ্বি-প্রহরে শ্রীশ্রী নাম সংকীর্তন যোগে ভগবানের পদপাদ্যে পুষ্পাঞ্জলি প্রদান, ও আরতি, সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও মঙ্গলাচরণ, ভগবত, শ্রী হরি কথা ও নাম সংকীর্তন। ১৭ আগস্ট রবিবার গোস্বামী মতে সকালে শ্রীশ্রী নন্দোউৎসব দুপুর ১২ টায় মহাপ্রসাদ বিতরণ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়