প্রতিদিনের ডেস্ক
চার বছর পর ফের দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে শীর্ষে উঠে এসেছে চীনের শাওমি। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদন বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারের আকার কমেছে ১ শতাংশ। পাশাপাশি চীনা জায়ান্ট শাওমি পুনরায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের পর প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় শাওমি বিক্রি করেছে ৪৭ লাখ ইউনিট ডিভাইস। মূলত রেডমি সিরিজের শক্তিশালী বিক্রি এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে। খবর ক্যানালিস

