নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার পাঁচবাড়ীয় গ্রামের বদ্যনাথ তলার রাস্তাটি এখন গ্রামবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটির অর্ধেকের বেশি অংশ ধসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকির মধ্যে রাস্তাটি দিয়ে চলাচল করছে। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচবাড়ীয় গ্রামের বদ্যনাথ তলা। ওয়ার্ডের সাবেক মেম্বার জিয়াউর রহমান জিয়া জানান, পাঁচবাড়ীয়া গ্রামের বদ্যনাথ তলার সরকারি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের রাস্তা গ্রামবাসীর চলাচলের প্রধান রাস্তা। শুধু এ গ্রামের মানুষ নয় আশেপাশের নয় গ্রামের মানুষ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে। গ্রামগুলো হচ্ছে কাশিমপুর, হৈবতপুর, কনেজপুর, সালতা, ফুলবাড়ি, কেশমত, জোড়াদাহ ও উপশহর । কয়েকদিন আগে ভারি বৃষ্টি হওয়ায় রাস্তার অর্ধেকের বেশি অংশ ধসে গেছে। ধসে যাওয়ায় রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকির মধ্যে প্রতিদিন ইজিবাইক, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। দিনের বেলা ঝুঁকি হলেও মানুষ চলাচল করতে পারছে। রাতের বেলা চলাচল কম হচ্ছে। কারণ রাতে বেলা রাস্তাটি থাকে অন্ধকার। একারনে মানুষ কম চলাচল করছে। সেই সাথে রাস্তার সাথে একটি ব্রিজ আছে। ব্রিজটিতে ফাটল ধরেছে, যেকোন সময় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজটি ভেঙ্গে গেলে এই গ্রামের সাথে শহরের চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। একই গ্রামের বাসিন্দা আলামিন হোসেন নামে এক ব্যবসায়ী জানান রাস্তাটি ধসে যাওয়ায় এলাকাবাসি ভোগান্তীতে আছে। পরিবহন চলাচল করতে না পারাই এ গ্রামে মুটির দোকানদারসহ বিভিন্ন ব্যবসায়ীরা সমস্যা পড়েছেন। আরেক বাসিন্দা তুহিন জানান অনেক দিন ধরেন রাস্তার এ অবস্থার সৃষ্টি হওয়ায় গ্রামবাসী ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে। আবারো যদি ভাড়ি বৃষ্টি হয়, তাহলে পুরো রাস্তা ধসে গিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে। এ রাস্তা দিয়ে উপশহর, নওয়াপাড়া ইউনিয়ন বাসিদের ভুমি অফিসে কাজে আসতে হয়। রাস্তা দিয়ে চলাচল করা বন্ধ হয়ে গেলে এ দুই ইউনিয়ন বাসি অনেক সমস্যায় পড়বে। রাস্তাটি সংস্কারের বিষয়ে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, পাঁচবাড়ীয় গ্রামের বদ্যনাথ তলার রাস্তাটি ও ব্রিজ সংস্কারের পদক্ষেপ নেয়া হবে।

