নিজস্ব প্রতিবেদক
যশোরে জনতার সহায়তায় চাইনিজ কুড়ালসহ তিনজন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়েড় ১১টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনার পরে আটক তিনজনসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন এসআই দেবাশীষ হালদার।
আটক আসামিরা হলো, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত মুন্নার ছেলে ইমামুল ইসলাম, রিয়াজুল ইসলামের ছেলে মুনতাজুল ইসলাম হৃদয় ও আকবরের মোড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন। এই মামলায় শংকরপুর চোপদারপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে হাসানকে পলাতক আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় যান এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একদল পুলিশ। এসময় সেখানে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় সাধারণ জনমনে আতংক সৃষ্টি করছে বলে ওই তিনজনকে আটক করে স্থানীয় জনগন। আটকের সময় তাদের সাথে থাকা হাসান পালিয়ে চলে গিয়েছে বলে পুলিশ তারা জানায়। এরপরে তাদের থানায় এনে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

