প্রতিদিনের ডেস্ক:
আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।২০২০ সালে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে ওই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। সৌদি আরব অবশ্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ না হওয়ায় এখনও এই চুক্তিতে যোগ দিতে দ্বিধা প্রকাশ করেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎরায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রপ্যাকেজ বিক্রি করার বিষয়ে সম্মত হয়
