উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগর সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযানে অস্ত্র মাদকদ্রব্যসহ একজন আটক করেছে কোস্ট গার্ড।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানাযায়, ১১ নভেম্বর(মঙ্গলবার) ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভেতর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মামুন কয়াল (৩৫) একনলা বন্দুকসহ আটক করা হয়।পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর বয়াসিং খালসংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি বিজিবির সহায়তায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।কোস্ট গার্ড জানায়, মামুন কয়াল দীর্ঘদিন ধরে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তারা জানান।

