১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি কর্মফলদাতা শনি ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সুর সংগীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। অনুচিত অবৈধ কাজবাজ বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধারকর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। দ্বিচক্রযান বর্জনীয়। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। মন সংগীতের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার্য। আটকে থাকা কাজ সচল হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। দ্বিচক্রযান বর্জন করুন। মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নড়াচড়া করুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লাইফস্টাইল বদলাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। দ্বিচক্রযান বর্জনীয়। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। মন ধর্ম ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়