নিজস্ব প্রতিবেদক
‘দক্ষতা দিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ প্রতিপাদ্য স্লোগানে যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন যশোর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যশোরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, এরপর এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টর চত্বরে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত প্রশাসক সার্বিক সুজন সরকার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইসলামি ব্যংক পিএলসি যশোর শাখার প্রধান মাহামুদ হাসান, টিটিসি অধ্যক্ষ ইফফাত মাহমুদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহারিয়ার হোসেন, বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে জার্মান প্রবাসী নারী রেমিট্যান্স যোদ্ধা আফরোজা বুলবুলের পক্ষে ইসমতয়ারা ও মালায়েশিয়া প্রবাসী পুরুষ রেমিট্যান্স যোদ্ধা আমির হোসেনর পক্ষে তার স্ত্রী সম্মাননা স্মরণ পুরষ্কার ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনকারী হিসাবে ইসলামি ব্যাংক ও ২য় সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনকারী ব্যাংক হিসাবে অগ্রণী ব্যাংকে যশোর জেলা শাখা প্রধানদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসান হাবীব পারভেজ, শিক্ষক যশোর সরাসরি বালিকা উচ্চ বিদ্যালয়।

