৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সামাজিক মাধ্যমে শিল্পা শেঠির বিকৃত ছবি-ভিডিও, আদালতে অভিযোগ

প্রতিদিনের ডেস্ক:
সামাজিক মাধ্যমে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আদালতের শরণাপন্ন হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তাঁর অভিযোগ, কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর ও চেহারা বিকৃত করে একাধিক ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। এবং তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ এবং রেস্তোরাঁয় গোলমালের ঘটনার পর এবার এই নতুন সমস্যার মুখে পড়লেন শিল্পা। তাঁর দাবি, এই ভুয়া ও বিকৃত কনটেন্টের কারণে শুধু তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, দর্শকের কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নিরাপত্তার অভাবও অনুভব করছেন তিনি।
শিল্পার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বম্বে হাইকোর্ট জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, কোনও ব্যক্তিকে এভাবে হেনস্থা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো বিকৃত করে প্রকাশ করা অপরাধ।
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, অবিলম্বে এই ধরনের সমস্ত বিকৃত ছবি ও ভিডিও মুছে ফেলতে হবে। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, ডিজিটাল মাধ্যমে কারও ভাবমূর্তি নষ্ট করার কোনও অধিকার কারও নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়