৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কঠোর নিরাপত্তা বলয়ে খালেদা জিয়ার জানাজাস্থল

প্রতিদিনের ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন ও ‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানাজাস্থলে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমও মোতায়েন রয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এ দৃশ্য দেখা যায়।দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশমুখে তল্লাশির পাশাপাশি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ডিএমপি ৩৪২ জন ও এপিবিএন ৩৬৩ জন পুলিশ সদস্য এবং ১টি সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৪০০ জন বিজিবি সদস্য, পোশাক পরিহিত ৮১০ জন র‍্যাব সদস্য, ৬০০ আনসার সদস্য, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ও ২৪ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।এর পাশাপাশি কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে জানাজায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়