২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পেস আক্রমণ শক্তিশালী করে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

প্রতিদিনের ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এইডেন মারক্রাম নেতৃত্বে বিশ্বকাপে খেলবে প্রোটিয়া দল। স্কোয়াডে রয়েছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ৭ ক্রিকেটার।বিশ্বকাপে দলটি পেস আক্রমণে শক্তিশালী রাখা হয়েছে। তারকা পেসার কাগিসো রাবাদা দীর্ঘ চোট কাটিয়ে স্কোয়াডে ফিরে এসেছেন। তার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কোয়েনা মাফাকা ও করবিন বশ, যেখানে মাফাকা ও বশ প্রথমবার বিশ্বকাপে খেলবেন।দলে রয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, অলরাউন্ডার হিসেবে জর্জ লিন্ডে ও ডোনেভান ফেরেইরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে রয়েছেন কুইন্টন ডি কক, এছাড়া ডেভিড মিলার এবং স্পিনার কেশভ মহারাজও আছেন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
এইডেন মারক্রাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, ডোনেভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, জেসন স্মিথ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়