৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে দুই যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাগেরহাট বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এতে ইটের আঘাতে দুজনই আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যশোর বাগেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইসমাইল হোসেনের ছেলে এনামুল ইসলাম (১৬), আলি রেজার ছেলে কাজী সাহারুল ইসলাম (২১)। তারা দুজনই চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে বাগেরহাট এলাকার তাজু (২১),রহমাতুল্লাহ (২৬)এরা এনামুল ইসলামকে কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় কাজী সাহারুল ইসলাম বাধা দিতে গেলে অভিযুক্তরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়