১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সংসদ নির্বাচনে মণিরামপুরে ৪ প্রার্থীর মনোনয়ন বহাল

জি এম ফারুক আলম, মণিরামপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুরে শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন হয়েছে। এতে আটজন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর এ বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। শনিবার সকাল ১০টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই করা হয়। এতে আট প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। এরা হলেন- বিএনপির শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাস, জামায়াতে ইসলামীর জেলা সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ইসলামী আন্দোলনের উপজেলা সদস্য জয়নাল আবেদীন টিপু ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। মনোনয়ন বাতিল করা হয়েছে জাতীয় পার্টির এম এ হালিম, স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, রাজারহাট বিকেসিটির চেয়ারম্যান ব্যারিষ্টার কামরুজ্জামান ও ডা.নজরুল ইসলাম। সহকারি রিটার্নিং অফিসার মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, জাপার প্রার্থীর মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ এবং স্বাক্ষীর স্বাক্ষর না থাকায় সেটি বাতিল করা হয়। এছাড়া তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ন এবং শতকরা এক শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়