১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনকে শয্যাপাশে হাবিবুল ইসলাম হাবিব

আলমগীর হোসেন পাটকেলঘাটা
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে আসেন সাতক্ষীরা-১ তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সাংবাদিক আব্দুল মোমিন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান কালে ৫ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব দেখতে আসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তালা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, তালা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, ডাক্তার মামুনুর রহমান, মাস্টার নুর মোহাম্মদ, বিএনপি নেতা মুশফিক রহমান, শাহিনুর রহমান সাহিন, সাতক্ষীরা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন, খালিদ হোসেন, আনিসুর রহমান আনিস, মহিলা দলের সভাপতি মিনি খাতুন, মিলি আক্তারসহ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়