উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গ্রামে এ গণসংযোগ ও পথসভা করেন। এ গণসংযোগে ইউনিয়ন ব্যাপী কলস প্রতিকের সাড়া পড়ে গেছে বলে স্থানীয় নেতা-কর্মীরা দাবী করেছেন। এ সময় তাঁর সাথে মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুস সাত্তার, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য, এ পি পি, এ্যাড: মোঃ শামছুজ্জামান (দিপু), আসাদুজ্জামান আসাদ, নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস, থানা যুবদলের মুক্তার হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক হাজী মিজান সহ বিপুল সংখ্যাক সাধারণ ভোটার ও নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতিকের মহড়া প্রদর্শন করেন।

