৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৫ জানুয়ারি(রবিবার) বেলা ১২টায় উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিলেমিস্ত্রী মোড় এলাকায় পাতড়াখোলা আটকাটা খাল হতে ধুমঘাট অন্তাখালী খাল সংলগ্ন সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। মানববন্ধনে এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ঢালী, শিক্ষক মাকছুদুর রহমান, গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন, নুরুজ্জামান চকিদার, কৃষক বাক্কার গাজী, কৃষাণী জহুরা বেগম, মাহফুজা বেগম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দুই খালের সংযোগস্থলে কালভার্ট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে বর্ষা মৌসুম এলেই আশপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও মানববন্ধন থেকে এলাকাবাসী কালভার্ট নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার কথা বলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়