২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

১০৫ রানের বিশাল জয় শ্রীলঙ্কার

প্রতিদিনের ডেস্ক:
চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো শ্রীলঙ্কা। এবার তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারালো ওমানকে। বাড়িয়ে নিলো রানরেট।লঙ্কানদের সঙ্গে লড়াইটাও করতে পারেনি ওমান। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ১২০ রানে থামে ওমানের ইনিংস। একশর আগে (৯৭ রানে) ৭ উইকেট হারানো ওমান কখনই রান তাড়ার সম্ভাবনা তৈরি করতে পারেনি। একটা প্রান্ত ধরে ধীরগতির ফিফটি করেন মোহাম্মদ নাদিম। ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।
শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা আর মাহিশ থিকসানা নেন দুটি করে উইকেট।
এর আগে দক্ষিণ আফ্রিকার ২১৩ রানের রেকর্ড টপকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে মুখে হাসিই ছিল ওমানের। ১৫ রানে প্রথম আর ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু এরপর পাভিন রথনায়েকে, দাসুন শানাকা, কুশল মেন্ডিসরা তাণ্ডব চালাতে শুরু করেন।রথনায়েকে ২৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৮ বাউন্ডারি আর ১ ছক্কায়। দাসুন শানাকা করেন ২০ বলে ৫০। যে ইনিংসে ২টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।কুশল মেন্ডিস ৪৫ বলে ৬১ করেন ৭ বাউন্ডারিতে। শেষদিকে ৭ বলে ১৯ রানের ক্যামিও উপহার দেন কামিন্দু মেন্ডিস।
ওমানের জিতেন রামানন্দি নেন দুটি উইকেট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়