১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শেষ ওভারে কানাডাকে হারিয়ে প্রথম জয় আমিরাতের

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের খেলায় কানাডাকে ৫ উইকেটে হারাল সংযুক্ত আরব আমিরাত। এবারের আসরে এটাই তাদের প্রথম জয়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে কানাডা। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আমিরাত।
দিল্লিতে প্রথমে ব্যাট করতে নামে কানাডা। শুরুটা ভালো হয়নি তাদের। পাওয়ার প্লেতেই তিন ব্যাটারকে হারায় কানাডা। ৫ রানে আউট হন ওপেনার যুবরাজ শর্মা। আরেক ওপেনার ও দলনেতা দিলপ্রিত বাজওয়া করেন ১১ রান। আর মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন নিকোলাস কির্তন। এরপর দলের হাল ধরেন নাভনিত ধালিওয়াল ও হার্শ ঠাকের। তাতেই মাঝারি পুঁজি পায় তারা। ফিফটি পূরণের পর ৫০ রানে থামে হার্শের ইনিংস। আর ২৮ বলে ৩৪ রান করেন নাভনিত। এছাড়া ২১ বলে ২১ রান করেন শ্রেয়াস মোভভা। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে একাই পাঁচটি উইকেট নেন জুনাইদ সিদ্দিকী। আর একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ জায়াদুল্লাহ। রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকেন আমিরাত। ওপেনার আর্য়ান্স শর্মা ছাড়া প্রথম পাঁচজন ব্যাটারের কেউই দশের কোটা পার করতে পারেননি। মোহাম্মদ ওয়াসিম ৪, আলিসান শারাফু ৫, মায়াঙ্ক কুমার ৪ ও হারশিত কৌশিক ৫ রান করেন আউট হন। তবে পরের উইকেটে নামা শোয়াইব খানকে নিয়ে ৮৪ রানের জুটি উপহার দেন ওপেনার আর্য়ান্স। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দল। ফিফটি পূরণ করলেও জয় নিয়ে ফিরতে পারেননি শোয়াইব। ২৯ বলে ৫১ রান করে থামেন তিনি। পরে মোহাম্মদ আরফানকে নিয়ে জয় নিশ্চিত করেন আর্য়ান্স। ফিফটি পূরণের পর তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে। আর ১ রানে অপরাজিত থাকেন আরফান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়