৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মুরগি বেচাকেনা নিয়ে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকাল ষ ৯টার দিকে মনিরামপুর মুরগি বাজারের ভেতরে এ ঘটনা ঘটে। আহত লোকমান হোসেন (৫০) মনিরামপুর উপজেলার জয় নগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত জানআলী ফকিরের ছেলে এবং পেশায় একজন মুরগি ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়,বাজারে মুরগি কেনাবেচা নিয়ে লোকমান হোসেনের সঙ্গে তার বড় ভাই ছুরমান (৬০)-এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছুরমান ধারালো চাকু দিয়ে লোকমান হোসেনের পেটের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়