৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্ত এলাকা ও আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য সহ শরিফুল ইসলাম (৩৩) ও মিলন বাদশা (৪০) নামে দুইজন চোরাচালানি আটক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিজিবির অভিযানে ৩ হাজার ৯৭৩ পিছ ভারতীয় ইয়াবা, ২ কেজি গাজা, ১৪২ টি শাড়ি, ৩ কেজি জিরা, ২ টি মোবাইল ফোন,৬ কেজি কিসমিস, ৫ হাজার ৭২৯ টি বিভিন্ন ধরনের খাদ্য, নগদ ৯৬১০ টাকা, ১২হাজার ১২ টি চকলেট, এবং ৬৬৫৭ টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা। আটককৃত মিলন বাদাশা যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমান এর ছেলে এবং শরিফুল বেনাপোল পোর্ট থানার ছোটআচড়া গ্রামের বাবর আলীর ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লে: কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান জানান,বিজিবির টহল দল এবং চেকপোষ্টে নিয়মিত তল্লাশি করে উপরোল্লিখিত পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়