২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া

প্রতিদিনের ডেস্ক:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর চালানো হামলায় “শোচনীয় পরাজয়” বরণ করেছে। তার দাবি, এই হামলা ছিল একপাক্ষিক ও বিনা উসকানিতে পরিচালিত আগ্রাসন।বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, রাশিয়া শুরু থেকেই এই হামলার বিরোধিতা করেছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।তিনি আরও বলেন, “আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”রাশিয়ার অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে সামরিক হামলা চালায়। তবে এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। জাখারোভা জোর দিয়ে বলেন, সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র কার্যকর পথ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়