৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বার্সেলোনা ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

প্রতিদিনের ডেস্ক:
চোটের কারণে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। ডান কব্জির চোটই তাকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।২২ বছর বয়সী এই তারকা প্রথম রাউন্ডে ফিনল্যান্ডের ওট্টো ভার্টানেনকে সরাসরি সেটে হারালেও ম্যাচ চলাকালীন কব্জিতে অস্বস্তি অনুভব করেন। পরবর্তী সময় মেডিক্যাল পরীক্ষায় চোটের গুরুতরতা ধরা পড়ে।
আলকারাজ বলেন, ‘ম্যাচের সময় একটি রিটার্ন নেওয়ার সময় আমার কব্জিতে সমস্যা অনুভব করি। পরীক্ষার পর বুঝতে পারি, চোটটি ধারণার চেয়ে বেশি গুরুতর। তাই ভবিষ্যতের কথা ভেবে আমাকে শরীরের কথা শুনতেই হচ্ছে।’
তার বদলে দ্বিতীয় রাউন্ডে খেলবেন চেক প্রজাতন্ত্রের তোমাস মাচাকের প্রতিপক্ষ হিসেবে অন্য খেলোয়াড়।সম্প্রতি বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিং হারিয়ে ইয়ানিক সিনারের কাছে শীর্ষস্থান ছেড়ে দেন আলকারাজ। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে সিনারের কাছে হারের পরই এই পরিবর্তন আসে।
তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। আগামী ১৮ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য রয়েছে আলকারাজের।তাই দ্রুত সুস্থ হয়ে ফিরতেই এখন মনোযোগ তার।উল্লেখ্য, গত তিন বছরে দ্বিতীয়বারের মতো ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে ছিটকে গেলেন এই স্প্যানিশ তারকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়