৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে প্রভাষক রফিকুলের স্ত্রীর মর্যাদা চান রেশমা

মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুরে আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের গণিতের প্রভাষক মোঃ রফিকুল ইসলামের সাথে ঘর সংসার করার দাবী করে তার স্ত্রী মাহমুদা সুলতানা রেশমা (৩২) কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) রেশমা লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ডিভোর্সী মহিলা এবং ১০ বছরের ১টি পুত্র সন্তান আছে জানার পরও রফিকুল ইসলাম আমার সাথে সখ্যতা তৈরী করে। সে সুবাদে তার স্ত্রী অসুস্থ্য থাকার কথা বলে আমার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দেয়। এক পর্যায়ে আমার পরিবারের লোকজনের সম্মতিতে গত ২৭/১২/২০২৫ তারিখে রেজিঃ কাবিন মুলে বিবাহ করে। বিবাহের পর কিছুদিন সংসার করার পরে ১ ভরি ওজনের স্বর্ণের ১টি চেইন, দেড় ভরি ওজনের স্বর্ণের বালা ২টি, ১০ আনা ওজনের স্বর্ণের আংটি ২টি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে এক বস্ত্রে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
রেশমা বলেন, সে পেশায় কোম্পানীর শ্রমিক ছিলো। অত্যান্ত অসহায় থাকার সুযোগে আমাকে বিয়ে করে তালাক ও খোরপোষ দেয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি স্বামী রফিকুল ইসলামের ঘর সংসার করতে চাই। সংবাদ সম্মেলন করে প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, মেয়েটিকে বিবাহ করেছিলাম। পরবর্তীতে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিয়েছি। এছাড়া যেসব অভিযোগ দেয়া হয়েছে সবই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়