১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভূমধ্যসাগরে ১৭ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৯

প্রতিদিনের ডেস্ক:
উন্নত জীবনের আমায় লিবিয়া নৌ-পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন ১৭ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে নয়জন এখনো নিখোঁজ রয়েছে। গেল বুধবার লিবিয়ার রেড ক্রিসেন্ট ও নিরাপত্তা বাহিনীর এ তথ্য জানিয়েছে। বৃস্পতিবার (৩০ এপ্রিল) বয়টার্সের বরাত দিয়ে লিবিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নৌকা বিকল হওয়ায় আট দিন ধরে সাগরে ভাসছিলেন তারা।ধারণা করা হচ্ছে, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে তাদের মৃত্যু হয়েছে।লিবিয়ার রেড ক্রিসেন্ট ও নিরাপত্তা সূত্র বুধবার জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা বিকল হয়ে আট দিন ধরে ভেসে থাকার পর ১৭ জন অভিবাসী মারা গেছেন এবং নিখোঁজ নয়জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ান ন্যাশনাল আর্মির নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতায় স্বেচ্ছাসেবীরা মিশর সীমান্তের কাছে পূর্ব লিবিয়ার তোবরুক শহরের উপকূল থেকে উদ্ধার অভিযান চালিয়ে সাতজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।তবে এসব অভিবাসীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ইন্টারনেটে পোস্ট করা ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো কালো প্লাস্টিকের ব্যাগে ভরে পিকআপ গাড়ির পেছনে বোঝাই করছেন। লিবিয়া অভিবাসীদের জন্য ইউরোপ যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ। অনেকেই সাব-সাহারান আফ্রিকা থেকে আসে। তারা যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়