১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে জমিজমার বিরোধে গৃহবধূকে কুপিয়ে জখম

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিরাজ হোসেনের স্ত্রী লিমা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত লীলা বেগমের থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান আসামি চাপালী গ্রামের খলিল শেখের ছেলে পিন্টু শেখকে কালীগঞ্জ থানা পুলিশ ১২ মে সকালে গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাপালী গ্রামের পিন্টু শেখ, আতিয়ার শেখ, ইউনুস শেখ ও কুদ্দুস শেখ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিমা বেগমের বাড়ি প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে তাকে রক্তাক্ত যখম করে। আহত লিমা বেগম জানান, পিন্টুরা দলবলে আমার বাড়ি এসে দা দিয়ে আমার মাথায় কোপ মারে, মাথা ও মাথার নিচেয় দুই জায়গায় গুরুতর জখম হয়।আমাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতলে নিলে মাথায় ১২ টি সেলাই দেওয়া হয়েছে। অভিযুক্ত আতিয়ার শেখ ও ইউনুস শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গৃহবধূ হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি পিন্টু শেখকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাকিরাও গ্রেফতার হয়ে যাবে। এ বিষয় নিয়ে নতুন করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়