৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল সৌদি আরব

প্রতিদিনের ডেস্ক
সৌদি আরব ট্রাম্প প্রশাসনকে এ বছরের হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে। পবিত্র হজ চলাকালীন এই ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের মারাত্মক ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করতে পারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সৌদি আরব। হজের মতো বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চলাকালীন নতুন করে সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আঞ্চলিক দেশগুলো। একাধিক প্রতিবেদনে বলা হয়, হজের সময় ১৫ লাখেরও বেশি তীর্থযাত্রীকে আতিথেয়তা দিবে সৌদি এবং সেই অনুসারে প্রস্তুতি চলছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রকে পরিস্থিতি আরো জটিল না করার আহ্বান জানিয়েছে দেশটি।সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মিত্র দেশ এবং শীর্ষ কর্মকর্তারাও হজ মৌসুমে কোনো ধরনের সামরিক উত্তেজনা এড়াতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছেন। এ বছর হজ ২৪ মে শুরু হয়ে ছয় দিন চলার কথা রয়েছে। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, তারা একযোগে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, বিশেষ করে হজ মৌসুমকে কেন্দ্র করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়