২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দোকানপাট খোলা রাখার সময় বাড়লো

প্রতিদিনের ডেস্ক:
দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ১২ জুন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সময়সূচি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে।বৃহস্পতিবার (১১ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।এতে বলা হয়, আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন থেকে রাত ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিনোদন কেন্দ্রও রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়