১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বাওড় থেকে নারীর মরদেহ উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক,
যশোর সদর উপজেলার মঠবাড়ি গ্রামের বুকভরা বাওড় থেকে খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ওই নারীর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।স্থানীয়রা জানায়, বুধবার সকালে বুকভরা বাওড়ে শাড়ি পরা এক নারীর মরদেহ দেখতে পান তারা। পরে তারা পুলিশকে বিষয়টি জানান। মরদেহের পাশে একটি মোবাইল ফোন পড়ে ছিল। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে, যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, এ ঘটনায় মৃন্ময় ভদ্র নিলয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত খাদিজা খাতুন মিতু ও আটক মৃন্ময় ভদ্র নিলয়ের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিবি ওসি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়