২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ

প্রতিদিনের ডেস্ক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার উদ্যোগে বৈদেশিক মুদ্রা জমা ও কার্ড বিষয়ক গ্রাহক সমাবেশ হয়েছে। বুধবার (৫ জুন) শাখা প্রাঙ্গণে এ সমাবেশ হয়।ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানজুরুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইবরাহিম ভূঁইয়া।এসময় ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়