নিজস্ব প্রতিবেদক
যশোরে গত ৫ জুন সন্ধ্যায় চাঁচড়া মাগুরপট্টি পোনা রাজ মিস্ত্রি কিশোর সাকিব (১৮) কে এলোপাতারীভাবে আঘাত করে খুনের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের পিতা যশোর চাঁচড়া পূর্বপাড়ার মজনু হক বাদি হয়ে শনিবার ৮ জুন দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ উল্লেখ করে হত্যা মামলাটি করেন। এমালায় তিনি উল্লেখ করেন,তার ছেলে সাকিব যশোর শহরের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নিবার্হ করতো। গত ৫ জুন বিকেল ৫ টায় বাদির ছেলে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে এবং কিছু সময় পরে ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি হতে বের হয়। ব্যক্তিগত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যা অনুমান ৭ টার সময় উল্লেখিত স্থানে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা কিছু দুুস্কৃতিকারীরা সাকিবের পথরোধ করে চারিদিক থেকে ঘিরে ফেলে।দুস্কৃতিকারীদের এলোপাতাড়ী মারপিটে বাদির ছেলে মারাতœক রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে বাদির ছেলে প্রাণ বাচার জন্য ডাক চিৎকার দিলে দুস্কৃতিকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে রক্তাক্ত জখম অবস্থায় সাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকগন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওয়ানা করলে সেখানে পৌছালে প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন সকাল ১০ টায় মারা যায়।
নিউজের ছবি আছে

