১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

আব্দুল মোমিন, কেশবপুর
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিএমটি) শাখার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে সোমবার কেশবপুর সরকারি ডিগ্রি কলেজস্হ ইসমাত আরা সাদেক অডিটোরিয়ামে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রুবিয়া খানমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দীন,মোঃ এনামুল হক,শওকত আরা আমিন,মোঃ এনায়েৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রউফ,বাংলা বিভাগের প্রভাষক মোঃ মহসীন হোসেন, ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক তোজাম্মেল হোসেনসহ কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়