২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরা শহরতলীতে অচেনা যুবকের মরদেহ

মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরতলীর পূর্ব দোয়ার পাড় এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার (২ জুলাই) সকালে আল-আমীন টাস্ট্র দাখিল মাদরাসার পশ্চিম পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার বলেন, স্থানীয়রা সকালে পুকুর পাড়ে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়