৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ‍্যামনগরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব‍্যবহার

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ‍্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা এর ৯ নম্বর সোরার হরিষখালী হতে পার্শ্বেমারী খেয়াঘাট পযর্ন্ত ৩ হাজার মিঃ স্থানীয় সরকার প্রকৌশলী শ‍্যামনগর সাতক্ষীরা এর বাস্তবায়ন কৃত রাস্তাটিতে নিম্নমানের ইট ব‍্যবহারের অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয়দের এ অভিযোগ শিকার করেন ঠিকাদার কর্তৃপক্ষ। সরজমিনে যেয়ে দেখা যায় এইচবিবি রাস্তা টিতে ব‍্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলীর সাথে কথা বললে তিনি ঠিকাদারের সাথে কথা বলতে বলেন। ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল হাকেমের দায়িত্বে থাকা সাতক্ষীরার কালিগঞ্জ তার জামাতার কাছে নিম্নমানের ইট ব‍্যবহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০ হাজার ইটের মধ্যে ৫ হাজার ইট একটু খারাপ হয়েছে, তবে তিনি বলেন এর পর থেকে এ ধরনের ইট ব‍্যবহার করা হবে না। এইচ বিবি রাস্তাটি উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন রাস্তাটি ভালো মানের ইট দিয়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়