১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘ফিলিস্তিনি নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে’

প্রতিদিনের ডেস্ক
সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন।এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য। তিনি আরো বলেছেন, এই ধরনের অবস্থান সংঘাতকে দীর্ঘায়িত করবে, যা বিশ্বশান্তির জন্যে হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়া এ কারণে মেরূকরণ এবং সর্বত্র চরমপন্থিরা উৎসাহিত হবে। গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার সকলকে স্বীকৃতি দিতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়