১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লাল নাকি কাঁচা টমেটো, কোনটি বেশি ভালো

প্রতিদিনের ডেস্ক:
বাজারে লাল ও কাঁচা—দুই ধরনের টমেটোই এখন দেখা যাচ্ছে। টমেটো মূলত শীতের সবজি হলেও এখন সারা বছরই ‘লাল বাবু’কে অর্থাৎ লাল টমেটো চোখে পড়ে। তবে শীতের সময়ই সবুজ বা কাঁচা টমেটো পাওয়া যায়। লাল ও কাঁচা টমেটো—দুটোই বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ, তবে গুণ ও স্বাস্থ্য উপকারিতায় কিছুটা ভিন্নতা আছে। ভিটামিন সি কাঁচা টমেটোতে ভিটামিন সি বেশি থাকে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং ত্বক ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।  পটাশিয়াম ও ফলেট পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক আর ফলেট কোষ বৃদ্ধিতে ও গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ। লাইকোপিন প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট লাইকোপিন কোষের বিভাজন সঠিকভাবে হতে সাহায্য করে এবং ক্যানসার প্রতিরোধ করে। ফাইবার
কাঁচা টমেটোতে প্রচুর ফাইবার থাকে, যা হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে কার্যকর ভূমিকা রাখে। তবে কাঁচা টমেটোতে সোলানাইন নামক রাসায়নিক থাকতে পারে, যা বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লাইকোপিন লাল টমেটো লাইকোপিনে ভরপুর, যা প্রোস্টেট, কোলন এবং পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমায়। এটি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতেও সহায়ক। ভিটামিন এ ও কে ভিটামিন এ ত্বকের স্বাস্থ্য উন্নত করে আর ভিটামিন কে হাড় মজবুত করে। হাড়ের টিস্যু পুনর্গঠনে সহায়তা করে। পটাশিয়াম ও ভিটামিন বি
রক্তচাপ নিয়ন্ত্রণে ও কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগ প্রতিরোধে সাহায্য করে। রান্নার প্রভাব  লাল টমেটো রান্নার সময় কিছু ভিটামিন (যেমন ভিটামিন সি) হ্রাস পায়, তবে লাইকোপিনের পরিমাণ বাড়ে। লাল ও কাঁচা টমেটোর তুলনা লাইকোপিন লাল টমেটোতে লাইকোপিন বেশি, যা ক্যানসার ও হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর। ভিটামিন সি কাঁচা টমেটোতে ভিটামিন সি বেশি, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে। রাসায়নিক বিপদ কাঁচা টমেটো পাকার জন্য ব্যবসায়ীরা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাওয়া কাঁচা টমেটো সালাদ বা ভাজি করে খাওয়া যায়। আর লাল টমেটো রান্না বা কাঁচা উভয়ভাবেই খাওয়া যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়