মমতা মজুমদার
এই জীবন,
মিছে মায়া আর আলো-ছায়ার খেলা।
পর হয় আপন জীবনের প্রতিটি বেলায়
আপন হয় কখনো কখনো যেন ভয়ংকর।
কখনো ছায়া ফুরিয়ে যায়, কখনোবা মায়া
স্মৃতিরা ভস্ম হয় আবেগের তীব্র জ্বালায়।
কখনো আঁধার নামে, কখনো জোয়ার-ভাটা
সন্ধ্যাটা ঘনিয়ে এলে, খেলে একাকিত্বের ভেলা।
সবই যেন মিছে, অন্ধকার কেবলই রয় চারপাশ
দুর্ভাগ্যের পরিতাপে পুড়ে যায় কত স্বপ্নের আবাস।
সুখের আশায় নিদ্রাহীন কাটে কারও দুচোখ
দিবারাত্রি ভাবনাগুলো কেড়ে নেয় জীবনের
সব সুখ!
দুঃসময় ফুরায় না যেন, কারও জীবন অতিষ্ঠপ্রায়;
এভাবে নষ্ট হয় গোটা কয়েক জীবন।
বিরহে দুমড়ে যায়, অভিশপ্ত হয় যার বাসর,
সে তো মরমে মরে হয়, এক জীবন্ত কঙ্কাল!
নিয়তির চোরাবালিতে আটকে রয় যার জীবন
কঠিন দায়িত্বে ঘামে ভিজে সে চুপসে হয় কাতর।

