২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাগআঁচড়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধার পরে এ উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির, শার্শা বিএনপির সম্মনীত সদস্য আশরাফুল আলম বাবু, বেনাপোল বিএনপি নেতা নাজিম উদ্দীন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মেস্তাফিজোহা সেলিম, যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাহানুজ্জামান দিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদদ্যসচিব সবুজ হোসেনসহ যুবদল,ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফিতাকেটে বাগআঁচড়া বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়