১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

গরিবের শিক্ষক সাধন দাস আর নেই

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সাধন কুমার দাস ২৩ শে নভেম্বর রোজ শনিবার ভোর চারটার দিকে স্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর । হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন । এ বিষয়ে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সাধন কুমার দাস আমাদের স্কুলে ০১/০৩/১৯৯৪ ইংরেজি তারিখে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন । যোগদানের পর থেকে শিক্ষক সততা, দক্ষতা, ও নিষ্ঠার সাথে শিক্ষার কার্যক্রম পরিচালনা করেন। তার সাথে কোন দিন কোন শিক্ষক বা শিক্ষার্থীর সাথে কোন প্রকার ঝুট ঝামেলা হয়নি । তাছাড়া গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে টিউশনি করাতেন। প্রধান শিক্ষক আরো বলেন গরিবের শিক্ষাকখ্যাতো মৃত সাধন কুমার দশের অবদান অপূরণীয় হয়ে থাকবে। ধনী গরিব সকল শিক্ষার্থীর প্রিয় ও আস্থাভাজন এই ইংরেজি শিক্ষকের বিয়োগে সকল শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী সাধন কুমার দাসের স্বর্গবাসী কামনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়