উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা বিক্রির অভিযোগে আল মামুন গাজী(১৯) নামের এক তরুনকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার রাতে শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক সজিবসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত আল মামুন গাজী উপজেলার বংশীপুর গ্রামের বনি আমিনের ছেলে। এসময় তার নিকট থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান পুলিশ সুপারের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপারের তত্বাবধানে উক্ত অভিযান চালনো হয়। মাদক কারবারীসহ মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদক আইনে রুজু হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক ব্যবসায়ী আল মামুনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

